
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন (বুধবার) সকাল ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের সভা কে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিণ কর্মশালায় তামাক বিরোধী নীতিমালা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আইন, তামাক ব্যবহারে অর্থনৈতিক,সামাজিক, পারিবারিক, শারীরিক ক্ষতি সম্পর্কে একটি ডকমেন্টারী প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সামসুজ্জোহা
এছাড়া উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ ইকবাল, বিআরডিবি অফিসার হাবিবুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জনি আহমেদ, হাজিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, নিয়ামতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তবিবর রহমান, নিয়ামতপুর মডেল সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রশিণ কর্মশালায় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন ব্যক্তি জীবনে ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন, দেশে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের মাদক ও তামাক দ্রব্য সেবন থেকে বিরত রাখতে হবে। আর সে কাজে আমরা যার যার অবস্থান থেকে কাজ করে যাবো। বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিরা যার যার অবস্থান থেকে তামাক দ্রব্য তথা মাদক বিরোধী অভিযান প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।




