slider

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিংড়ায় বিএনপির প্রতীকী অনশন

নাটোর প্রতিনিধি : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করে বিএনপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, নইমুদ্দিন মন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, রুহুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, গোলাম আজম, রাসেল কবির কালাম, রেজাউল করিম বাবলু, সাইফুল ইসলাম, মো. শিপন, আঃ খালেক বিশ^াস প্রমুখ। পরে পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button