দূর্ঘটনাশিরোনাম

নিঝুমদ্বীপে আকস্মিক ঝড়ে বাড়ি বিধ্বস্ত, ২০ জেলে নিখোঁজ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে ঝড়ে অর্ধ শতাধিক বাড়িঘর বিধস্ত হয়েছে। এ সময় মেঘনা নদীতে ২০ জেলেসহ ৫টি মাছ ধরা নৌকা নিখোঁজ হয়। ঝড় বৃষ্টিতে দ্বীপের বিভিন্ন স্থানে অন্তত ১০ হাজার মণ শুটকি নষ্ট হয়ে গেছে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, সকাল ৮টা থেকে টানা ৯টা পর্যন্ত আকস্মিক ঝড়ে দ্বীপের তিন শতাধিক কাঁচা ঘর বিধস্ত হয়। এছাড়া বিভিন্ন স্থানে খোলা মাঠে শুকাতে দেয়া অন্তত ২০ হাজার মণ শুটকি নষ্ট হয়ে গেছে। নদীতে মাছ ধরা অবস্থায় ২০ জেলে ৫টি নৌকাসহ নিখোঁজ হয়।
এছাড়া সকালে হাতিয়ার তমরদ্দিঘাট থেকে চেয়ারম্যান ঘাটে আসার পথে ধান বোঝাইএকটি ট্রলার মেঘনানদীতে ডুবে যায়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম জানান, ঝড়ে নিখোঁজ জেলেদেরকে উদ্ধারের বিষয়ে কাজ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির হিসেব নিরুপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদেরকে সরকারিভাবে সহায়তা দেয়ার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button