বিনোদন

নিউইয়র্কে তারকা সন্ধ্যা

নিউইয়র্ক এখন তারাদের শহর। দেশের শোবিজের অনেক তারকাই বসবাস করছেন বিশ্বের রাজধানী নিউইয়র্কে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে শোবিজের তারকারা হরহামেশাই যাচ্ছেন সেখানে। সম্প্রতি এই তারকাদের নিয়ে এক দারুণ সম্মিলন অনুষ্ঠিত হলো। নিউইয়র্কের উডসাইডে সূত্র অ্যাডভার্টাজিং-এ এই ‘সেলিব্রিটি নাইট’ এর আয়োজন করে সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট।
সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট এর সভাপতি পিয়াল হোসাইনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে শাহরিয়ার নাজিম জয় ও তমালিকা কর্মকারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। চলচ্চিত্রকার কাজী হায়াৎ ও কবীর আনোয়ার, প্রবীণ অভিনেত্রী রেখা আহমেদ এবং সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন এ দুজনের হাতে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে আরো অংশ নেন বরেণ্য সাংবাদিক মনজুর আহমদ, চলচ্চিত্র সেন্সর বোর্ডের পরিচালক রোকেয়া রফিক বেবী, অভিনয়শিল্পী শিরিন বকুল, রোমানা খান, শামীম শাহেদ, জাকির আহমেদ রনি, মডেল ও কোরিওগ্রাফার পিয়াল হোসেন, নুসরাত, আঁখি চৌধুরী, টিভি উপস্থাপিকা ফাতেমা শাহাব রুমা, সংবাদ পাঠিকা সাদিয়া খন্দকার, সঙ্গীত শিল্পী মরিয়ম মারিয়া, নাট্যকার লিপি মনোয়ার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট এমএম জসিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিভি উপস্থাপক ও সাংবাদিক হাসানুজ্জামান সাকী। সুত্র : পূর্ব পশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button