বিনোদন

আটকে গেলো বিদ্যার সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের জঙ্গলে ‘শেরনি’ সিনেমার শুটিং করছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। শুটিংয়ে বিদ্যার উপস্থিতির খবর পেয়ে তাকে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিজয় শাহ। কিন্তু বিদ্যা সে নিমন্ত্রণে সাড়া দেননি। এ ঘটনার পরের দিন বিদ্যাসহ সিনেমার কলাকুশলীদের শুটিং সেটে ঢুকতে বাধা দেন মধ্য প্রদেশের বালাঘাট জেলা বন কর্মকর্তা। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় শুটিং। এর জন্য অভিযুক্ত করা হচ্ছে মন্ত্রীকে। তবে মন্ত্রী এই অভিযোগ মিথ্যে বলছেন। সংবাদ সংস্থা এএনআইকে বিজয় শাহ জানিয়েছেন, শুটিং টিমের অনুরোধে আমি বালাঘাটে ছিলাম।
ওরা আমাকে মধ্যাহ্নভোজ ও নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিই। বলি, মহারাষ্ট্রে যাব যখন, তখন নিমন্ত্রণ রক্ষা করব। এখন সম্ভব নয়। তিনি আরও বলেন, আমন্ত্রণ রক্ষা করিনি। কিন্ত শুটিং বাতিল করিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button