নালিতাবাড়ীতে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত ভাড়ায় চালিত মোটর সাইকেল, সিএনজি, অটোরিকসা, ইজিবাইক, ভ্যান ইত্যাদি চুরি ও ছিনতাই প্রতিরোধে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলার নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা–বোন-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শেরপুর জেলার পুলিশ সুপার তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, এক দুই জন যাত্রী নিয়ে দূরের নির্জন জায়গায় ভাড়ায় গেলে আরো সচেতন হওয়ার আহবান জানান।
চুর চক্রের সদস্যরাই ভদ্রবেশী যাত্রী সেজে ছিনতাই করে থাকেন। তাই কোন যাত্রীর আচরণ বা মতিগতি অস্বাভাবিক মনে হলে দ্রুত পুলিশের সহায়তা নেয়ার জন্য তিনি নির্দেশনা দেন।
এ ছাড়াও রাতের বেলা দুরে কোথাও যেতে হলে কৌশলে যাত্রীর নাম ও মোবাইল নাম্বার নিয়ে ষ্ট্যান্ডের সভাপতি বা সেক্রেটারীকে এসএমএস করে জানিয়ে যেতে পারেন। এতে করে কোন ধরনের দুর্ঘটনা হলে আইন শৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এমদাদুল হক, অফিসার ইনচার্জ, নালিতাবাড়ী থানা, শেরপুর এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর; জনাব মোঃ মোকছেদুর রহমান লেবু, উপজেলা পরিষদ, নালিতাবাড়ী, শেরপুর; জনাব আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, মেয়র, নালিতাবাড়ী পৌরসভা, শেরপুর; জনাব এ.এইচ.এম মোস্তফা কামাল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা; জনাব মোঃ ওয়াজ কুরুনী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা; জনাব বাবু অরুন চন্দ্র সরকার, সভাপতি, ট্রাক, ট্র্যাংকলড়ি, ক্যাভার্ডভ্যান মালিক সমিতি, ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।



