Uncategorized

নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ হয়েছে । শনিবার সকালে পৌর সভার রিজার্ভ ট্যাংক এলাকায় বিট পুলিশিং কার্যালয়ে মানিকগঞ্জ সদর থানা ওই সমাবেশের আয়োজন করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সরকার প্রমূখ।
ধর্ষকের সর্বউচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় মাননীয় প্রধানমন্ত্রীকে জেলা কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় । এ ছাড়াও ধর্ষন বা নারী নির্যাতনের কোন ঘটনা স্থানীয় ভাবে মীমাংশা না করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button