নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ৪ হাজার ছাড়ালো

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৪।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ দেশ রূপান্তরকে জানান, শুক্রবার (১২ জুন) নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৯০৮ জন। মোট সুস্থ ১৩২৮ জন। মোট মৃত্যু ৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় তথা (১২জুন সকাল ৮টা হতে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, মোট আক্রান্ত ৪০০৪ জন। নতুন আরও কোনো সুস্থ নেই, মোট সুস্থ ১৩১২ জন।
এলাকাভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন এলাকায় ৫৪, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২০, সোনারগাঁও উপজেলায় ১২ জন। পুরো জেলায় ৯৪ জন।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩৫৭, বন্দর উপজেলায় ১২২, সিটি করপোরেশন এলাকায় ১৪৩৭, রূপগঞ্জ উপজেলায় ৭০০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১০৪৫ ও সোনারগাঁও উপজেলায় ৩৪৩ জন। পুরো জেলায় ৪০০৪ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ১১৮, বন্দর উপজেলায় ২১, সিটি করপোরেশন এলাকায় ৬০০, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৩৬৫ ও সোনারগাঁও উপজেলায় ৩২ জন। পুরো জেলায় ১৩২৮ জন।




