নানিয়ারচর প্রেসক্লাবের আয়োজনে ইফতার

মেহেদী ইমাম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচরে প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে এপ্রিল) সন্ধায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে: কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি) ৷

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, ২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, অফিসার ইনচার্জ সুজন হালদার, প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক তুফান চাকমা, সদস্য মেহেরাজ হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নানিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান মাহে রমজান ও শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য
সম্পর্কে আলোচনা করেন। পরে তিনি দেশ ও জাতির জন্য শান্তি এবং মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন।



