খেলা

নাতি-নাতনিদের এই গল্প শুনাবেন মুমিনুল…

মুমিনুল হক। প্রথম বাংলাদেশী, যিনি দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। টেস্ট খেলার মন্ত্র জানেন, সেই মন্ত্র বলেই একের পর এক রেকর্ড গড়ছেন ২৬ বছর বয়সী এই তরুণ। তাও এমন রেকর্ড যা কিনা মাস্টার ব্লাস্টার টেন্ডুলকারের পর্যন্ত নেই।
মুমিনুল যখন স্টেডিয়ামের চারদিকটায় আলো ছড়িয়ে যাচ্ছিলেন, তখন ক্রিকইনফোর এক ধারাভাষ্যকার মজার ছলেই বললেন, ‘এখন মুমিনুল এই গল্প তার নাতি-নাতনিদের শুনাবে। বলবেন তার এই অর্জনের কথা, যা সচিন টেন্ডুলকার পর্যন্ত করতে পারেননি।’
মুমিনুলের এই সফল যাত্রার সমাপ্তি হয় ৭৭তম ওভারে। ধনাঞ্জয়া ডি সিলভার বলে ১০৫ রানে সাজঘরে ফিরেন তিনি। তার অনবদ্য ইনিংস সাজান পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button