শিরোনাম

নাটোর জেলার সব প্রবেশ পথে থার্মাল স্ক্যানার

সংবাদদাতা, নাটোর : নাটোর জেলার সব প্রবেশ পথে জেলা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। শরীরে অতিরিক্ত তাপমাত্রা নিয়ে জেলায় যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য ১১ স্থানে বসানো হয় থার্মাল স্ক্যানার।
এ ছাড়া করোনা আক্রান্ত এলাকা ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে কোনো মানুষ যেন জেলায় প্রবেশ করতে না পারে সে জন্য পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চেকপোস্ট।
নাটোর জেলার প্রবেশদ্বার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা, বনপাড়া-পাবনা মহাসড়কের রাজাপুর, নাটোর-বগুড়া মহাসড়কের কৈগ্রাম এবং নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া ঢালান এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে বসানো হয় শরীরে তাপমাত্রা পরিমাপক থার্মাল স্ক্যানার।
এসব এলাকা দিয়ে বাইরের জেলার কোনো ব্যক্তি প্রবেশ করলে সে তার শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। স্বাভাবিক তাপমাত্রা থাকলে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এ ছাড়া করোনা আক্রান্ত ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগতরা যাতে প্রবেশ করতে না পারে সে জন্য পুলিশ চেকপোস্ট বসিয়ে তদারকি করছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার বলেন, বাইরের জেলার কোনো ট্রাকচালক বা জনসাধারণ নাটোর জেলায় প্রবেশ করতে গেলে আমরা থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাদের তাপমাত্রা পরিমাপ করি। এ জন্য আমরা বনপাড়া-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় থার্মাল স্ক্যানারসহ চেকপোস্ট বসিয়েছি। এ ছাড়া থানায় কেউ প্রবেশ করার আগে তার তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।
ওসি বলেন, ৩৮ডিগ্রি সেলসিয়াসের ওপরে এখন পর্যন্ত আমরা কাউকে পায়নি। তা ছাড়া এ ধরনের কাউকে পাওয়া গেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button