slider

নাটোরে ৩৬০০ লিটার ভোজ্যতেল জব্দ

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদাম থেকে ৩ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। রোববার বিকেলে তেল জব্দ করার পর তা সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে শহরের স্টেশনবাজার এলাকার নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। সঙ্গে ছিল কয়েকজন পুলিশ সদস্য ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নাটোরের সাধারণ স¤পাদক রইস উদ্দিন।
জানা যায় ,গুদামে তেল থাকার পরও আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন এক শ্রেণির ব্যবসায়ী।মজুত করে রাখা ৩ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল দোকানের বাইরে বের করে আনা হয়। নিজে উপস্থিত থেকে কিছু তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে বাধ্য করেন ভোক্তা অধিকারের কর্মকর্তা মেহেদী হাসান। বাকি তেল আগামী তিন দিনের মধ্যে বিক্রি করতে ব্যবসায়ী দেবনারায়ণকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button