slider

নাটোরে স্যান্ডেলের ভেতর ২১ লক্ষ টাকার হেরোইন উদ্ধার॥ নারীসহ গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি : নাটোর প্রায় ২১ লক্ষ টাকা সমমূল্যের হেরোইন উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার সন্ধ্যায় নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকা থেকে তাদেরকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। রবিবার সকালে হেরোইন জব্দ ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন। গ্রেফতারকৃতরা হল, নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ এলাকার রহিম আলীর স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও রাজশাহীর গোদাগাড়ি থানার মাদারপুর চান্দু রহমানের ছেলে মাসুদ রানা (৩৪)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের যৌথ নের্তৃত্বে নাটোর শহরের চকবৈদনাথ এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় স্যান্ডেলের ভেতর বিশেষ কায়দায় রাখা ২১০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য প্রায় ২১ লক্ষ টাকা) জব্দ এবং ঘটনার সাথে জড়িত ফাতেমা বেগম ও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ ৯১ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button