slider

নাটোরে সার সংকট নেই দাবী জেলা প্রশাসকের

নাটোর প্রতিনিধি : নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন,চলনবিল ও হালতিবিলের জেলা নাটোরে কোন প্রকার সারের সংকট নেই, পর্যাপ্ত সার মজুদ আছে। কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টিসহ কৃষকদের কাছ থেকে দাম বেশি নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সার ডিলারদের উদ্দেশ্যে বলেন, আপনারাযদি সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেন, অবৈধ ভাবে ব্যবসা করতে চান, তাহলে কোমরে দড়ি বাঁধতে ও দ্বিধা করা হবেনা। ভাল ব্যবসা করলে, সব ধরনের পৃষ্ঠপোষকতা দেয়াসহ ব্যবসায়ীদের পাশে থাকবে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। কৃষি ও শিল্প বিকাশে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জেলা প্রশাসক সার ডিলারদের বলেন. রিসিভ ছাড়া কেউ কোন প্রকার সার বিক্রি করতে পারবেন না। সভায় নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, দেশে সারের কোন সংকট নেই। সার নিয়ে কোন প্রকার অপপ্রচার, কিংবা সঠিক তথ্য যাচাই বাছাই না করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী, বিসিআইসি, বিএডিসি সার ডিলার ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সার ও বীজ মনিটরিং সভায় তিনি এসব কথা বলেন। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস এই সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডঃ মোঃ ইয়াছিন আলী, নলডাঙ্গা থানার ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) আবুল কালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, কৃষি সম্প্রসারন অফিসার কিশোয়ার হোসেন, কৃষক প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখে নরঈস উদ্দিন রুবেল, বিসিআইসি সার ডিলার নাসির উদ্দিন হক। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস জানান, বর্তমানে তার উপজেলায় বিসি আইসি ও বিএডিসি মিলে ১৭ জন সার ডিলার আছে। তাদের অধিনে ১৬০ মেট্রিকটন ইউরিয়া, ৬২ মেট্রিকটন টিএসপি, ১৯০ মেট্রিকটন ডি এপি ও ৪৪ মেট্রিকটন এম ওপি সার মজুদ আছে। কোন প্রকার সারের সংকট নেই, বরং আরো ২৫০ মেট্রিকটন সার উপ-বরাদ্দ পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button