নাটোরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নাটোর প্রতিনিধি : নাটোরের নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেছেন, আইন-শৃংখলা সমুন্নত রাখতে জেলা পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। রবিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি আইন শৃংখলা বিষয়ে সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন সাংবাদিকরা।
এসময় নাটোরের প্রধান দুই দলের রাজনৈতিক হত্যাকান্ড, জেলার শান্তি-শৃংখলা, শহরের মধ্যে সড়ক নিরাপত্তা, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যা সভায় তুলে ধরে বক্তব্য দেন জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ টি এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরিফুল ইসলাম, ডিআইও কাজী জালাল উদ্দিন আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ এর ওসি (ডিবি) আব্দুল মতিন, নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



