slider

নাটোরে শিশুকে যৌনপীড়ন মামলায় ভ্যানচালক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৫ম শ্রেণির এক শিশুকে যৌনপীড়ন মামলায় এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে কোর্টে চালান দেওয়া হয়। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঠাকুর লক্ষিকোল গ্রামে।
অভিযুক্ত ওই ভ্যানচালকের নাম সাহেব আলী(৫০)। তিনি ঠাকুর লক্ষিকোল পূর্ব পাড়ার আকবর কাজীর ছেলে। নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম এবং মামলার আইও এসআই মালেক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল ওই কন্যা শিশু। এ সময় ওই ভ্যানচালক শিশুটিকে জোড় করে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যৌনপীড়ন করতে থাকে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ভ্যানচালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনার বিস্তারিত জেনে আসামিকে থানায় নেয়ার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে রাতেই মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মালেক জানান, বুধবার দুপুরে আসামিকে কোর্টে চালান দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button