slider

নাটোরে মাদক মামলায় এক নারীর সাত বছরের সশ্রম কারাদণ্ড

নাটোর প্রতিনিধি : নাটোরে মাদক মামলায় মাফেলা বেগম (২৮) নামের এক নারীকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ শরীফ উদ্দিন। আজ ২৫ এপ্রিল দুপুরে তিনি এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। মাফেলা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কোঁকড়া পাড়া মেডিকেল মোড় এলাকার নোমান আলির স্ত্রী।
উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ রাত্রি পৌনে বারোটার দিকে নাটোর শহরের বাইপাস এলাকা অ্যাক্টিভ মাইক্রো বাসে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button