Uncategorized

নাটোরে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে যুব মহিলা লীগের ঝাড়ু মিছিল

নাটোর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করে কুটুক্তি করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে নাটোরে ঝাড়– মিছিল করেছে জেলা যুব মহিলা লীগ।
আজ সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে ঝাড়ু মিছিল নিয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে মহিলা যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে নাটোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আঞ্জুমান আরা পপি, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শেফালী বিজলী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব প্রমুখ। বক্তারা,বিএনপি নেতা মোয়জ্জেম হোসেন আলালকে গ্রেফতার ও বিচারের দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button