নাটোরে ফেনসিডিলসহ আটক ৩

নাটোর প্রতিনিধি : নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাউতলা মোড়ে, গোপন সংবাদের ভিত্তিতে, রাজু সেনেটারী দোকান থেকে ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে নাটোর ডিবি পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, রাজু সেনেটারীর এই দোকানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসে প্রতিদিন । সন্ধ্যার পরে বিভিন্ন এলাকার মানুষ এখানে বসে থাকতে দেখা যায়। বিক্রেতা ও সরবরাহকারীদের, আইনের আওতায় আনার দাবি জানান তারা।
জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ এস এম আবু সাদাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা মোড় এলাকা থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঝাউতলা মোড় এলাকার রাজু সেনেটারী এর মালিক মো. রাজু (৩১), নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মামুনুর রশিদ (৩৫) ও শক্তি ফাউন্ডেশন নাটোর জেলা শাখার ম্যানেজার পঙ্কজ কুমার মন্ডল (৩০)। তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও দুইটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। তাদেরকে ডোপ টেস্টের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।



