sliderস্থানিয়

কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ভিসা প্র’তার’ক আটক

তপন দাস, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এক ভিসা প্রতারককে আ’ট’ক করা হয়েছে। শনিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তিনি দীর্ঘদিন ধরে ভিসা দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় প্রতারক চক্রের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডকুমেন্টস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিদেশগামীদের ভিসা পাইয়ে দেওয়ার দালাল হিসেবে পরিচয় দিতেন।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button