মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ: আজ মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা, মানিকগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসক মানিকগঞ্জ, বারসিক ও বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় কর্মসুচিটি পালিত হয়েছে।
খুরশীদ জাহান,উপ পরিচালক,পরিবার পরিকল্পনা, মানিকগঞ্জ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রেহেনা আক্তার, জেলা প্রশাসক,মানিকগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ, মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মানিকগঞ্জ, ডাঃ মকছেদুল মমিন, সিভিল সার্জন, মানিকগঞ্জ। দৌলতপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। আরো বক্তব্য রাখেন ডাঃ সোহানা আক্তার, মেডিকেল অফিসার, মানিকগঞ্জ, রাশেদা আক্তার, প্রোগ্রাম অফিসার, বারসিক মানিকগঞ্জ,জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সদস্য বিলকিস রেজা পরাগ প্রমূখ।
বক্তারা বলেন বর্তমান সরকারের টেকসই উন্নয়নে প্রান্তজনের কাছে পরিবার পরিকল্পনা সেবা ছড়িয়ে গেছে। গত তিন দশক পর দেশের জনসংখ্যা শুন্যের কোঠায় চলে এসেছে। জনসংখ্যাকে সরকার জনশক্তিতে রুপ দিতে দেশে কারিগরি শিক্ষার বিকাশসহ নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। দক্ষ জনশক্তিই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে।




