slider

নাটোরে তিন দিনব্যাপী হজ প্রশিক্ষণ শুরু

নাটোর প্রতিনিধি : নাটোরে তিন দিনব্যাপী হজ প্রশিক্ষণ শুরু হয়েছে। এবার জেলা থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিত প্রায় দেড় হাজার ব্যক্তি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।মঙ্গলবার (০৯ মে) সকাল ১০টায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

নাটোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হজ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button