slider

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর সদস্য রুবেল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাজিপুর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের মোঃ নাজিমুদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ ঘাটিতে মিউজিশিয়ান পদে কমরত ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী রুবেল ইসলাম বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে নাটোর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও তার সহকারি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button