slider

নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কটূক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগে এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলা-মামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা ছাত্রদল।
সোমবার সকাল ৭টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় জেলা ছাত্রদল আয়োজিত মিছিলটি নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিল ও সমাবেশে নেতৃত্বদেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ স¤পাদক মো. মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহসভাপতি মো. মিনহাজুর রহমান মনির, যুগ্মসাধারণ স¤পাদক মো. মিজানুর রহমান কাজল, প্রচার স¤পাদক মো. আসিফ ইকবাল নতুন এবং নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এসএম জুবায়ের হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button