নাটোরে চোলাই মদ তৈরীর অভিযোগে দুইজন আটক

নাটোর প্রতিনিধি : নাটোরে চোলাই মদ তৈরীর অভিযোগে সাব্বির হোসেন(২৬) ও তুফান ভুঁইয়া (২৪) নামের দুইজনকে আটক করেছে র্যাব।রোববার(২৬ ফেব্র“য়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুইজনকে আটক করা হয়।সাব্বির হোসেন শহরের চকবৈদ্যনাথ এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও তুফান ভুঁইয়া একই এলাকার বিপুল ভুঁইয়ার ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল সিপিসি-২, নাটোর ক্যা¤প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল আজ ২৬ ফেব্র“য়ারি রবিবার সকাল সাড়ে সাতটার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে এক হাজার পঁচাত্তর লিটার চোলাই মদসহ সাব্বির হোসেন এবং তুফান ভুইয়াকে আটক করে। আটককৃতরা উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে। পরবর্তীতে উপরোক্ত ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।




