নাটোরে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের রোকেয়া দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি : নাটোরে গার্ল গাইডস এসোসিয়েশন এর রোকেয়া দিবস উদযাপন। আজ ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নাটোর জেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নাটোর শহরের জেলা গার্ল গাইডস এসোসিয়েশন এর অফিস কক্ষে শতাধিক শিক্ষার্থী নিয়ে রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন এর নাটোর জেলা গালর্স গাইড এর কমিশনার বেগম হামিদা বানুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক ও গার্লস গাইডের উপদেষ্টা শামীম আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন, দিঘাপতিয়া এম কে কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, নাটোর জেলার সফল নারী উদ্যোক্তা রুবিনা খাতুন সহ গার্লস গাইড এর সকল নেত্রী বৃন্দ। পরবর্তীতে উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ এবং নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী।




