Uncategorized

নাটোরে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য ৪টি চোরাই মোটর সাইকেল সহ আটক

নাটোর প্রতিনিধি : নাটোরে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। আজ ২১ ডিসেম্বর মঙ্গলবার রাত বারোটার থেকে সকাল আটটা পর্যন্ত পরিচালিত অভিযানে নাটোর সদর থানা, পাবনা জেলার চাটমোহর ও নাটোর জেলার গুরুদাসপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার কো¤পানি কমান্ডার এর কার্যালয়ে দুপুর সাড়ে বারোটার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তিনি জানান, সিপিসি-২, নাটোর ক্যা¤প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নাটোর জেলার সদর থানাধীন একটি ট্রান্সপোর্ট পার্সেল এজেন্সিতে আন্তঃজেলা চোরচক্রের কতিপয় সদস্য পার্সেলের মাধ্যমে চোরাই মোটরসাইকেল বুকিং দিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের কাজেম প্রামাণিকের ছেলে নুর ইসলাম (২৮)কে ১ টি চোরাই ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেলসহ আটক করা হয়। এসময় চোর চক্রের ২-৩ জন সদস্য র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত নুর ইসলামকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে উক্ত আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য পাবনা জেলার চাটমোহর উপজেলার পাঠান পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হাসান (৩০) একটি কালো রঙের পালসার ১৫০ সিসি চোরাই মোটর সাইকেল এবং গুরুদাসপুর উপজেলার বিলাসপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তুহিন পাগলা (৩০), এর নিকট হতে একটি ড্রাগন ১২৫ সিসি ও একটি সাদা রঙের ১৫০ সিসি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আগুজেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা হতে মোটর সাইকেল চুরি করে অনলাইন প্লাটফর্মে মোটর সাইকেল বিক্রয়ের চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করে তাদের কাছে চোরাই মোটরসাইকেল বিক্রয় করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button