আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নাজিব রাজাকের শেষ ট্রাম্প কার্ড

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, উমনোর প্রধান ও বারিসান ন্যাসিওনাল জোটের নেতা নাজিব রাজাক শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে তরুণদের কর অব্যহতি দেওয়ার আশ্বাস।
নাজিব রাজাক ঈদকে কেন্দ্র করে কয়েক দিনের জন্য মহাসড়কের টোল প্রত্যাহার ও রোজার প্রথম দুই দিন ছুটি ঘোষণা করারও আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, যদি তিনি পুনঃনির্বাচিত হন তাহলে ২৬ বছর বা তার কম বয়সী সবার কর মওকুফ করে দেবেন। ওই বয়সসীমার মধ্যে কাউকে আর আয়কর দিতে হবে না। এমন কি যারা আগে দিয়ে ফেলেছে তারা কর বাবদ দেওয়া অর্থ ফেরত পাবেন।
রোজার মাসের শুরুর দুই দিন তিনি সরকারি ছুটি ঘোষণা করবেন। এর পাশাপাশি, ঈদকে কেন্দ্র করে মহাসড়কের টোল ৫ দিনের জন্য রহিত করে দেওয়ার বিধানও পাস করবেন তিনি। ঈদের আগের দুই দিন, ঈদের দিন ও তার পরের দুই দিন টোল দিতে হবে না, যদি তিনি নির্বাচনে জয় লাভ করেন।রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button