slider
নাগেশ্বরীতে ফেনসিডিল সহ গ্রেফতার ০১

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : জেলা পুলিশ, কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৮-০৮-২২ খ্রিঃ তারিখ সময় সকাল ০৯ঃ ৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউপির নাওডাঙ্গা পাড়াস্থ কাঁচা রাস্তার উপর এস,আই আঃ রউফ মন্ডল, এস,আই শাহীন আহম্মদ,এ,এস,আই সেলিম মিয়া, কনস্টেবল রাসেল শিকদার, কনস্টেবল জাকির হোসেন, কনস্টেবল মিজানুর রহমান সহ বিশেষ অভিযান পরিচালনা কালে ০১টি ব্যাটারি চালিত অটোরিকশা, চালক মোঃ সাইদুল ইসলাম(২৮) পিতা মোঃ জহুরুল ইসলাম গ্রামঃ সন্তোষপুর নাওডাঙ্গাপাড থানা নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম এর কাছ হতে ১৭ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।




