উপমহাদেশশিরোনাম

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তপ্ত ত্রিপুরা, বন্ধ ইন্টারনেট সেবা

বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল ২০১৯-এর প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠা ভারতের ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, রাজ্যে সহিংসতা বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, রাজ্য পুলিশের কাছে তথ্য ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি সহিংস করে তোলা হতে পারে। এ কারণে মোবাইলে ইন্টারনেট সেবা কিছুক্ষণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে দিনভর আসামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ১১ ঘণ্টার জন্য ‘বন্‌ধ্‌’ ডাকা হয়েছিল, এতে কার্যত অচল ছিল গোটা রাজ্য। সচিবালয়ের সামনে স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button