slider

নাকইল উত্তরপাড়া শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে সংবর্ধনা

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের নাকইল উত্তরপাড়া শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে ইউনিয়ন নব নির্বাচিতদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বেলা ১২ টায় নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর নাকইল উত্তরপাড়ায় শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ৮নং ইউনিয়ন যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, মাসুদ রানার সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ইসমাইল সিরাজ, বাহাদুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র প্রামানিক, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহান শাহ নাকইল উত্তরপাড়া শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক, মমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ জনপ্রতিনিধি, হাতে প্রদান করেন, শেখ রাসেল স্মৃতি সংঘের সকল সদস্যবৃন্দ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button