নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ঢাকাগামি ঈদ স্পেশাল ট্রেনের সাথে ধাক্কা লেগে রেলব্রীজের নিচে বারনই নদীতে পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। রোববার (০২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার সময় নলডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলব্রীজ পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করতে পারেননি।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানান, বিকেল অনুমান সাড়ে ৫ টার দিকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি নলডাঙ্গা বারনই নদীর ওপর রেলব্রীজ দিয়ে সোনাপাতিল থেকে নলডাঙ্গা বাজারে যাওয়ার জন্য পার হচ্ছিলেন।
এসময় চিলাহাটি থেকে ঢাকাগামি ঈদ ¯স্পেশাল ট্রেনের সাথে ধাক্কা লেগে রেলব্রীজের নিচে বারনইনদীতে পড়েগিয়ে পানিতে তলিয়ে যান। এসময় স্থানীয় লোকজন তাৎক্ষণিক খোঁজ করে তার সন্ধান না পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও সান্তাহার জিআরপি থানা পুলিশকে খবর দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্যনিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধান ও পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছ। প্রয়োজনে ডুবুরি আনা হবে।




