slider

নলডাঙ্গায় খয়রা মেছো পেঁচা উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় একটি ইৎড়হি ভরংয ড়ষি বা খয়রা মেছো পেঁচা উদ্ধার হয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় বাংলাদেশ জীববৈচির্ত্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার উদ্যোগে নাটোরের নলডাঙ্গার মাধনগর থেকে অসুস্থ অবস্থায় পেঁচাটিকে উদ্ধার করে সংগঠনের সদস্যরা।
পেঁচাটিকে উদ্ধার করে,উপজেলা প্রানী স¤পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীস¤পদ কর্মকতা ডাঃ মোঃ আহসান হাবিব, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রকিবুল হাসান সুজন। সংগঠনের সদস্য কামাল হোসেন, বিল্পব কুমার, শুভ, রাজ, হৃদয়, আলামিন, শাওন, নাহিদসহ অন্যান্যরা।
বিবিসিএফ এর কেন্দ্রীয় দপ্তর স¤পাদক ফজলে রাব্বী জানান, পেঁচাটিকে নীবির পরিচর্যায় রাখা হয়েছে। সুস্থ হলেই প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button