sliderস্থানিয়

নলছিটিতে লাশ বহনকারী খাটিয়ায় পিক-আপ ভ্যানের ধাক্কা, আহত ৪

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে দাফনের জন্য নিয়ে যাওয়ার সময় লাশবাহী খাটিয়ায় বেপরোয়া পিকাপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দপদািপয়া ইউনিয়নের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দাফনের জন্য খাটিয়ায় করে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় দ্রæতগতির একটি পিক-আপ ভ্যান খাটিয়া বহনকারীদের সজোরে ধাক্কা দিলে লাশসহ বহনকারীরা পড়ে গেলে চারজন আহত হয়। এলাকাবাসির সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যাালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, মৃত ব্যক্তির ছেলে মো.ওলি, শ্যালক নাছির, ভাগো মো. রেজা ও মেয়ের ঘরের এক নাতি।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পিক-আপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এত প্রায় দুই ঘণ্টা বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button