slider

নলছিটিতে ‘রেনেসা ইনফোটেক বিডি’র ২৪ বছর পূর্তি উদযাপন

মোঃ শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : আজ ২১ এপ্রিল ২০২২ইং তারিখে ২৪ বছর পূর্তি উদযাপন করে ঝালকাঠির নলছিটির আইটি প্রতিষ্ঠান ‘রেনেসা ইনফোটেক বিডি’। জাকজমকপূর্ণ ও আড়ম্বরপূর্ণ পরিবেশে ২৪ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি নলছিটি উপজেলা
পরিষদ চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, পৌর মেয়র আ.ওয়াহেদ খান ও উপজেলা ভূমি কর্মকর্তা মাছুমা আক্তার। এছাড় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার, নলছিটি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, সরকারি নলছিটি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এ্যাড. মিজানুর রহমান মোল্লা, তিষ্ঠান ‘রেনেসা ইনফোটেক বিডি’র পরিচালক আকতারুজ্জামানের বাবা মো: আদম আলী। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান রেনেসা ইনফোটেক বিডি-র কর্ণধার ও পরিচালক মো: আকতারুজ্জামান সহ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ রেনেসা ইনফোটেক বিডি’র দীর্ঘ ও সাফল্যময় অগ্রযাত্রার বিভিন্ন কর্মকান্ড ও অর্জনের কথা উল্লেখ করেন। যার ধারাবাহিকতায় ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার হাত থেকে জাতীয় যুব পুরস্কার অর্জন করেন। রেনেসা ইনফো টেক বিডি ঢাকা
প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দও বিভিন্ন আয়োজনের মাধ্যমে ও উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠানের ২৪ বছর উদযাপন করেন।
উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিষ্ঠানটির নতুন ই-কমার্স সেবা হিসাবে “রেনেসা বাজার’’ এর শুভ উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানটি আগামীর পথচলা আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানপূর্বক উজ্জ্বল ভবিষ্যৎ কামণায় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button