slider

নলছিটিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও বোমা বিস্ফোরনের অভিযোগে বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৪৫জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) রাতে পৌর এলাকার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জুয়েল খান বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চর বহরমপুর সড়কের বাইতুল্লাহ জামে মসজিদ ও এতিমখানার মাঠে গোপনে বৈঠক করছে বিএনপি
নেতাকর্মীরা। এ সময় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গেলে তাদেরকে মারধর শুরু করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তাদের হত্যার উদ্দেশ্যে তিন চারটি বোমা বিস্ফোরন করে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিচুর রহমান খান হেলাল জানান, নলছিটিতে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এসব আজগুবি মামলা দিয়ে বিএনপির
নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button