
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে নলছিটি পাবলিক লাইব্রেরিতে দিনব্যাপী এ ক্যাম্পেইন চলে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান। এছাড়া নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক রেজোয়ান উল হক, পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক বশির তালুকদার, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম রাজীব, সোহাগ মুন্সি, সদস্য সচিব সালাউদ্দিন রাজন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে আজকে এ আয়োজন করা হয়েছে। বিএনপি জনগণের দল তারা জনগণের সেবায় নিয়োজিত ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। শুধু মেডিকেল ক্যাম্পেইন নয় যে কোন মানবিক কাজে যুবদলের অংশগ্রহণ থাকবে।
চিকিৎসা সেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন রাজনীতি মানুষের কল্যানের জন্য। তাদের এই ধরনের মহতি কাজ চলমান থাকুক সেই দোয়া রইলো।
এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা: সুব্রত দাস সাথে ছিলেন উপসহকারী কমিউনিটি ক্লিনিক অফিসার ডা: আশিষ মন্ডল।



