slider

নিয়ামতপুরে অবৈধ সম্পর্ক, সালিশে এক লক্ষ টাকা জরিমানা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে হিন্দু ছেলে মুসলিম মেয়ে প্রেমলীলায় অবৈধ সম্পর্কে পাবলিকের হাতে আটক হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত মঙ্গলবার (০৯ আগষ্ট) উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজিজারের মেয়ে ইলা( ১৩) অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি না গিয়ে প্রেমিক কোদালি শহর গ্রামের সোনা বর্মনের ছেলে সুমন বর্মন প্রেমিকা ইলাকে ডাকে ঐদিন উপজেলার ভাবিচা ইউনিয়নের কারবালা মাঠে মহরমের মেলায় উপস্থিত হয় ।স্থানীয় সূত্রে জানা যায়, সুযোগ বুঝে দুইজনে কারবালার মাঠের একটি ভাঙ্গা বাড়িতে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এ সময় মেলার কিছু লোক তাদের অবৈধ সম্পর্ক দেখে ফেললে তাদের আটক করে। পরবর্তীতে ভাবিচা ইউনিয়ন পরিষদে পাঠায়। এই বিচার ইউনিয়ন পরিষদের এখতিয়ারে না থাকায় ইউনিয়ন পরিষদের সচিব কর্মতুল্যা মন্ডল লিখিত কাগজে সই করে ছেলে মেয়ে অভিভাবকদের বুঝিয়ে দেন।
ছেলের বাবা সোনা বর্মনের সাথে কথা হলে তিনি বলেন, স্থানীয় মেম্বাররা এক লক্ষ টাকা জরিমান করে সালিশ করে দিয়েছেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির বলেন, এ পর্যন্ত কোন অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button