
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর ইমরান সিকদার (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল আটটার দিকে স্থানীয়রা উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর থেকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত ইমরান সিকদার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা গ্রামের ইউনুচ সিকদারের পুত্র।
পরিবার ও স্থানীয়রা জানায়, ইমরান সিকদার গত রোববার সকালে (১৭ আগষ্ট) নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেননি। তিনি বিগত কয়েক বছর ধরে মানুষিক সমস্যায় ভুগছিলেন বলেও তারা জানান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




