sliderস্থানিয়

নলছিটিতে ট্রলি গাড়ির ধাক্কায় নারী নিহত

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটিতে ট্টলি গাড়ির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলাধীন লক্ষণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম । নিহত লিমা আক্তার উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের রাজু মল্লিকের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, লিমা আক্তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে একটি সংযোগ সড়ক থেকে ওই সড়কে(বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে) ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই নারী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দেখতে পেয়ে স্থানীয়রা দ্রæত ওই নারীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button