
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি:‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যুবঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি নলছিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় যোগ দেয়।,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।
একাডেমিক সুপারভাইজার বদরুল আমীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউর রহমান লেনিন, যুব উদ্যোক্তা ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোঃ আক্তারুজ্জামান,নলছিটি ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক শাহাদাত ফকির প্রমুখ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন আধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবক-যুবতীর মাঝে মোট ১১ লাখ ৩০ হাজার টাকার যুবঋণ বিতরণ করা হয় এবং বায়োগ্যাস প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়। #




