sliderস্থানিয়

নলছিটিতে আট এস এস সি পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিবসহ নয় শিক্ষককে অব্যহতি

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৮ পরীক্ষার্থীকে বহিস্কার এবং কেন্দ্র সচিবসহ ৯ শিক্ষককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নলছিটির রানাপাশা ইউনিয়নের হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসার এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় (নকল) অবলম্বনের দ্বায়ে আট শিক্ষার্থীকে পরবর্তী সকল পরীক্ষা থেকে বহিস্কার করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম। দায়িত্ব অবহেলা করায় কেন্দ্র সচিব এবং পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করায় ৯ শিক্ষককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেন তিনি। পরীক্ষা শুরুর দিন থেকে পরিদর্শকদের দায়িত্বে অবহেলার সুযোগে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি তৎক্ষনাৎ কঠোর ব্যবস্থা গ্রহন করেন। তাই তিনি নিজেই গিয়ে দায়িত্বে অবহেলার প্রমান পাওয়ায় কেন্দ্র সচিবসহ ৯ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেন। পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীদের কারোকাছে বই, নকলের কাগজ এবং আরেকজনের খাতা দেখে দেখে লেখার প্রমান পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অব্যহতি দেয়া পরিদর্শক শিক্ষকরা হলেন, ছৈলাবুনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,ত ালতলা দাখিল মাদ্রাসার মাহমুদুল হাসান, পালট দাখিল মাদ্রাসার এমদাদুল হক, ডেবরা দাখিল মাদ্রাসার মো:রেজাউল করিম, ভেরনবাড়িয়া আলিয়া মাদ্রাসার মো: জহিরুল ইসলাম, চর আমতলী মাদ্রাসার নিবারন জোমাদ্দার, তালতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো:ফারুক হোসেন। এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম জানান, দেশের শিক্ষার সঠিক মান ফিরিয়ে আনতে এবং মেধার বিকাশকে গতিশীল করতে জেল প্রশাসক মো:আশরাফুর রহমানের নির্দেশে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। যেকোনো কেন্দ্রে পরীক্ষায় অনিয়ম পেলে তৎক্ষনাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এবছর চলমান এস এস সি ও দাখিল পরীক্ষায় হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রটিতে ১২ টি মাদ্রাসার ৩২৭ জন পরীক্ষার্থী সহ উপজেলায় মোট ৩৭৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button