slider

নবীগঞ্জে নিউ প্রেসক্লাবের সদস্যদের সাথে ওসি’র মত বিনিময়

নবীগঞ্জ : নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। এতে গতকাল সোমবার (৬ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পিপিএম কামাল হোসেনের সভাপতিত্বে থানার সেকেন্ড অফিসার এসআই স্বপন চন্দ্র সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার ওসি তদন্ত মো: দুলাল মিয়া। উক্ত মত বিনিময় সভার শুরুতে কমিটির তালিকা প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের আহবায়ক ক্বারী আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ সফিকুল ইসলাম নাহিদ, বদরুল ইসলাম, হাসান চৌধুরী, তুহিন আলম রেদুয়ান, সদস্য সচিব বাদল আহমেদ, সদস্য সচিব জুয়েল আহমেদ, মাঞ্জার শিকদার সহ অন লাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। পরে বিকাল বেলা নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাষক, ভূমি অফিস ও উপজেলা কৃষি অফিসে উক্ত কমিটির তালিকা দিয়ে হয়েছে।

উক্ত মত বিনিময় সভায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিপিএম কামাল হোসেন বলেন, সংবাদকর্মীরা হচ্ছে জাতীর বিবেক। আপনারা একটি সংবাদ প্রকাশ করার আগে একটু যাচাই বাছাই করে করবে। এবং আমার যদি কোন ভূল হয় তা আমাকে বলবেন। এমন কি যদি আমার কোন পুলিশ কর্মকর্তা কোন দূনীতির সাথে জড়িত থাকে তাহলে আমি প্রমান পেলে সাথে সাথে এর ব্যবস্থা গ্রহণ করবো। যদি কারো কোন অভিযোগ থাকে তাহলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু কোন দালাল চক্রদের নিয়ে থানায় আসবেন না। যদি কোন দালাল নিয়ে আসেন তাহলে আমি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এবং আপনারা যারা সংবাদ মাধ্যমে জড়িত রয়েছেন আপনাদের বলেছি, সামনে দূর্গা পূর্জা আসছে এতে আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি। এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানায় কোন মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি যাহাতে না হয় সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে। ফেইসবুকে মাধ্যমে গুজব ছড়িয়ে মানহানির কর কোন পোষ্ট করবেননা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button