slider

নবান্ন উৎসবে জয়পুরহাটে জমে উঠেছে জামাই মাছের মেলা

রেজাউল করিম রেজা,জয়পুরহাট : প্রতি বছরের ন্যায় নবান্ন উৎসবে দিনব্যাপি জয়পুরহাটের পাঁচশিরা বাজারে জমে উঠেছে জামাই মাছের মেলা। দোকানে সারি সারি সাজানো হরেক রকমের মাছের চলছে হাঁকডাক, দরদাম। এ উৎসবে চলছে মাছ কেনার প্রতিযোগীতা। মেলায় উঠেছে ১ থেকে ২৫ কেজি ওজনের মাছ। কেউ উৎসাহ নিয়ে দেখছেন, কেউবা কিনছেন। ক্রেতা বিক্রেতারা জানান অন্য বছরের এবাবে দাম একটু বেশি।

নবান্ন উৎসবে প্রতি বছর দিন ব্যাপি বসে মাছের মেলা। এ মেলায় অংশ নেয় জেলা ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসে মাছ ব্যাবসায়ীরা। বিভিন্ন এলাকা মাছ কিনতে থেকে আসে শত শত মানুষ। এই উৎসবে মেয়ে জামাইসহ স্বজনদের আগে থেকে দাওয়াতে দিয়ে বাড়িতে বাড়িতে উৎসবে পরিনত হয়। মেলায় ২৫ কেজি ওজনের কাতল মাছ বিক্রি হয়েছে ৩৭ হাজার টাকা। রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগ্রেড, বোয়ালসহ অনন্য মাছ প্রকার ভেদে ৩০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্য বছরের এবাবে দাম একটু বেশি। তারপরও এ মেলায় অংশ গ্রহনে বেশ খুশি ক্রেতা বিক্রেতারা।
মেলার মাছ কিনতে আসা তানিয়া বেগম বলেন, স্বামীকে ও পরিবারকে নিয়ে মাছের মেলায় ঘুরতে ও মাছ কিনতে এসেছি, অনেক আনন্দ লাগছে। ঘুরে ফিরে মেলা থেকে স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দের মাছটি কিনব। জাহিদুল ইসলাম বলেন, অন্য বছরের চাইতে এবার মাছের দাম একটু বেশী। তবে যাই হউক না কেন এই মেলা থেকে ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ ১০হাজার টাকায় কিনে নিয়ে শশুর বাড়ি যাচ্ছি। মুনীশ চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী মেলাটি যেমন মাছের জন্য বিখ্যাত, মেলাতে পছন্দ করে মাছ কিনতে এসেছি তবে এবারে দাম একটু বেশি হলেও এই উৎসবে মাছ কিনতেই হবে।
কালাই পৌরসভা মেয়র রাবেয়া সুলতানা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এ নবান্ন উৎসবে মাছের মেলায় পৌরসভা পক্ষ থেকে সার্বিক সহযোগিতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button