জাতীয়

নদী রক্ষা কমিশন সেভাবে কাজ করছে না : সুলতানা কামাল

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দেশের নদী মরে গেলে আমরাও মরে যাব। অথচ নদী রক্ষা কমিশন নদী রক্ষায় সেভাবে কাজ করছে না। আন্তর্জাতিক আইন নিয়ে সরকারের কোনো মাথাব্যথাও নেই। অথচ নদী রক্ষা করতে না পারায় ও এর গুরুত্ব নিয়ে সরকারের মাথা ব্যথা না থাকায় অনেক ক্ষতিও হয়ে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল রিভারস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ব্লু প্লানেট ইনিশিয়েটিভ (বিপিআই) ও সলিডারিটি-এর যৌথ উদ্যোগে আজ জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে “বাংলাদেশে ব্রহ্মপুত্র অববাহিকার কথা” শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমীন মুরশিদ, বাপা’র সাধারণ সম্পাদক ডা: আব্দুল মতিন। এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন ব্লু প্লানেট ইনিশিয়েটিভ (বিপিআই)-এর নির্বাহী পরিচালক ও বাপার যুগ্ম-সম্পাদক শরীফ জামিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button