খেলা

নতুন স্টার তাবরিজ শামসি

লো স্কোরিং ম্যাচে অস্টেলিয়াকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরল দক্সিণ আফ্রিকা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজসহ চলমান সিরিজে গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৭ রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচের মাধ্যমে নতুন করে লাইমলাইটে এলেন তাবরিজ শামসি।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন ফারহান বেহারদিয়েন। এছাড়া হাশিম আমলা করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান। নিয়মিত উইকেট পড়তে থাকলে ১৮৯ রানেই থেমে যায় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হওয়া দক্ষিণ আফ্রিকা। জস হ্যাজেলউড, নাথান কালটার-নাইল এবং গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে উইকেট নেন।

এই বিশাল জয়ের ফলে বোনাস পয়েন্ট এবং রান রেটে এখন সবার উপড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে অসিরা স্বাগতিক ক্যারিবিয়দের হারিয়ে বোনাস পয়েন্ট পেলেও এখন তারা রয়েছে দ্বিতীয়স্থানে। তিন দলই এক ম্যাচ করে জিতলেও কোনো বোনাস পয়েন্ট না পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ আছে তৃতীয় স্থানে। এক ম্যাচ জিতলেও
ম্যাচ শেষে প্রোটিয় অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘এই ব্যাটিং ব্যর্থতার পরও বেহারদিয়েন দারুণ খেলেছেন। তবে এই পিচে আমাদের বোলারদের আত্মবিশ্বাস ছিল। এছাড়া দলের নতুন মুখ তাবরেইজ শামসি খুবই ভালো খেলেছে।’

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে প্রতিপক্ষে দুর্দœত বোলিংয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে সিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ১ রান করেই পারনেলের এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে গেলে নিয়মিত উইকেট পড়তে থাকলে ৫০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্টিভ স্মিথের দল। তবে এক প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার এ্যারন ফিঞ্চ। কিন্তু তাকে কেবল মাত্র অন্য ব্যাটসম্যানদের আসা যাওয়াই দেখতে হয়েছে। ৭২ রান করে ফাঙ্গিসোর শিকার হয়ে নবম উইকেট হিসেবে আউট হন ফিঞ্চ। তিনি ছাড়া অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন। নাথান লিঁয় ৩০ এবং হ্যাজেলউড ১১ রানে অপরাজিত থাকেন। ফলে ৩৪.২ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
কাগিসো রাবাদা ৭ ওভার বোলিং করে ১৩ রানে ২টি, পারনেল ৬ ওভারে ২৩ রানে ২টি, ইমরান তাহির ৮ওভারে ৩৯ রানে ২টি, ফাঙ্গিসো ৫.২ ওভারে ২৬ রানে ২টি এবং নতুন মুথ শামসি ৮ ওভারে ৩৬ রানে ১ উইকেট শিকার করেন।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ বলেন, ‘ব্যাট হাতে আজ আমরা খুব ভালো করতে পারিনি। আমাদের সামনে অত্যন্ত কঠিন দুটি ম্যাচ আছে এবং আমাদের অনেক উন্নতি করতে হবে।’

আগামী ১১ জুন সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আবারো মুখোমুখি হবে এ দুই দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button