Uncategorized

নতুন লড়াইয়ে নেমে পড়েছে টাইগাররা

বুধবার শেষ হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২৮ থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট ঢাকাতে অনুষ্ঠিত হবে।
টেস্ট দল ঘোষণঅ না হলেও ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের প্রায় সবাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন করেছেন। কেবল মাশরাফি ও নাসির ওয়ানডে ম্যাচের পরের দিনই চলে গেছেন ঢাকায়। বাকি ১২ ক্রিকেটার চট্টগ্রামেই আছেন। তাদের অনেকেই আছেন দুটি প্রস্তুতি ম্যাচের একাদশেও।
মুশফিক-সাকিব-তামিমরা শুক্রবার ১১টা থেকে অনুশীলন করেছেন জহুর আহমেদ স্টেডিয়ামে। তাদের সঙ্গে অনুশীলন করেছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। টাইগারদের অনুশীলনে ছিলন যেমন মেহেদি হাসান মিরাজ। সবার পরে অনুশীলন করে মাঠ ছেড়েছেন তিনি। চট্টগ্রামের বাতাসে কিন্তু ভাসছে মিরাজের টেস্ট অভিষেকের খবরটিও! যদিও কোনও নির্বাচকই এই বিষয়ে কোনও কথা বলেননি।
শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর হোটেলে বসে থাকেননি বিসিবি একাদশের ক্রিকেটাররা। দুপুর তিনটার দিকে এমএ আজিজ স্টেডিয়ামে ঘাম ঝড়িয়েছেন তারা। শনিবার দুই দল ৪৫ ওভারের ম্যাচে অংশ নেবে।
হোটেলে বসে থাকেননি ইংলিশরাও। শুক্রবার দুপুর থেকে অনুশীলন করেছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ জিতে দলটি ফুরফুরে মেজাজে অনুশীলন করেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button