বিনোদন

নতুন রূপে মালাইকা

বলিউডে ফিটনেস কুইন নামে পরিচিত তিনি। এর মধ্যে নিজের থেকে কমবয়সী অর্জন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় থাকেন সব সময়।
এনডিটিভি জানায়, এবার নতুন রূপে হাজির হলেন মালাইকা। সম্প্রতি তার বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবি ভাইরালও হয়েছে।
ছবিতে হলুদ রঙের কোট পরে দেখা যাচ্ছে মালাইকাকে। সেই সঙ্গে পরেছেন নেভি ব্লু রঙের প্যান্ট। এই আউটফিটে তিনি হয়ে উঠেছেন অনবদ্য। ভঙ্গিমার জন্য বেশ প্রশংসিতও হয়েছেন এই তারকা। ভক্তরা তার ফিটনেসেও মুগ্ধ।
এমটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘সুপার মডেল অব দ্য ইয়ার’ এর বিচারক হিসেবে যাচ্ছে মালাইকাকে। এই অনুষ্ঠানে মালাইকা যে স্টাইলে আসেন তা সত্যি দেখার মতো।
এদিকে অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে আগেই মুখ খোলেন মালাইকা। তবে এখনো পর্যন্ত দুজনের মধ্যে কেউই বিয়ে নিয়ে কিছু বলছেন না। তবে একটি সাক্ষাৎকারে মালাইকা জানান, তিনি যখন অর্জুনকে বিয়ে করবেন তখন সকলকে জানাতে কোনো দ্বিধা করবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button