রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি। ৮ এপ্রিল, বৃহস্পতিবার তাকে পদোন্নতি দেয়া হয়।
রিয়ার এডমিরাল এম শাহজাহান ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশন্ড প্রাপ্ত হন।
সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০১৯ সালের ১১ মার্চ বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি পদোন্নতি প্রাপ্ত হয়ে চেয়ারম্যান মংলা বন্দর কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।




