উপমহাদেশশিরোনাম

নতুন দুই বন্ধুর চেয়ে একজন পুরনো বন্ধুই উত্তম-মোদি

নতুন দুই বন্ধুর চেয়ে একজন পুরনো বন্ধুই উত্তম বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক এবং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পর তিনি এ মন্তব্য করেন।
শনিবার ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আগে এই দুই রাষ্ট্রনেতা একটি বৈঠকে মিলিত হন। বৈঠকে ভারতের হরিয়ানায় স্মার্ট সিটি তৈরি করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সামরিক সাহায্য ও তেল-গ্যাস সংক্রান্ত প্রায় ১৬টি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানা গেছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নতুন সম্পাদিত এইসব চুক্তির ফলে আর্থিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ভারত-রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হলো। নতুন পথে এগিয়ে গেল দুই দেশের সম্পর্ক।
নতুন সম্পাদিত এইসব চুক্তির ফলে রাশিয়া ভারতকে ৪টি ফ্রিজেট, ৫টি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম প্রদান করবে। এছাড়া দুই দেশ যৌথভাবে ২০০ কামোভ লাইট হেলিকপ্টার তৈরি করবে। এছাড়া রাশিয়ার তেল ও গ্যাস সেক্টরে প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারত।
উল্লেখ্য, ব্রিকস সম্মেলন উপলক্ষে চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা বর্তমানে ভারতে রয়েছেন। শনিবার সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে আরেকটি বৈঠক করবেন নরেন্দ্র মোদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button